বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৩:৫৯

ফুল দিয়ে বরণ করা হলো পুলিশ সদস্যদের।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : কর্ম বিরতিতে যাওয়া মুন্সীগঞ্জে পুলিশ সদস্যরা আবারও কর্মস্থলে যোগদান করতে শুরু করেছেন। যোগদান করা পুলিশ সদস্যদের ফুলের শুভেচ্ছা দিয়ে বরণ করে নিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনসহ সাধারণ শিক্ষার্থীরা।
মঙ্গলবার মুন্সীগঞ্জ পুলিশ লাইনস প্রাঙ্গনে এ ফুলের শুভেচ্ছা বিনিময় হয়।
এতে মুন্সীগঞ্জ পুলিশ সুপার জনাব, আসলাম খানসহ জেলা পুলিশের কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।
এসময় ধ্বংসাত্মক কাজ রুখে দিয়ে সুন্দর সম্প্রীতি বাংলাদেশ গড়ার ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার বিষয়ে আলোকপাত করা হয়। দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষায় ও চলমান অস্থিরতায় পুলিশকে দেশ ও জনগণের পক্ষে থাকার জন্য আহ্বান জানায় ছাত্ররা।