বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৩:৫৯

এটিএম বুথ উদ্ধার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : গত ৫ আগস্ট সারা দেশের ন্যায় সাতক্ষীরায়ও সহিংসতা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট চালায় দুষ্কৃতকারীরা। এসময় সাতক্ষীরার সদর থানার সামনে ট্রাফিক পুলিশ অফিস থেকে দুর্বৃত্তরা লুট করে নিয়ে যায় পুলিশ কমিউনিটি ব্যাংকের একটি এটিএম বুথ।
বৈষম্যবিরোধী ছাত্র সংগঠনের সহায়তায় মঙ্গলবার (১৩ আগস্ট) দুপুরে সদর উপজেলার বিনেরপোতা এলাকা থেকে লুট হওয়া বুথটি উদ্ধার করা হয়।
সাতক্ষীরা সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন এবং তিনি জানিয়েছেন, লুটপাটকারিদের শনাক্তের কাজ চলছে।