বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৩:৫৯

ছিনতাইয়ের অভিযোগে গণপিটুনিতে মৃত্যু।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ইজিবাইক ছিনতাইয়ের অভিযোগে দিনাজপুরে গণপিটুনিতে দুই ছিনতাইকারী নিহত হয়েছে। গত শনিবার (১০ আগস্ট) রাত ১২টার দিকে দিনাজপুর সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের নওশন দিঘি গ্রামে এই ঘটনা ঘটেছে। দিনাজপুর কোতোয়ালি থানার ওসি জনাব, ফরিদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, এ ঘটনায় একটি জিডি করা হয়েছে এবং নিহত ছিনতাইকারীদের পরিবারের কাছে তাদের লাশ হস্তান্তর করা হয়েছে।