ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে ওভারপাসের ওপর থেকে নিচে পড়ে দুই যাত্রী নিহত হয়েছেন, আর এ ঘটনা নরসিংদীতে। এ ঘটনায় ৪০ জন আহত হয়েছেন। আহতদের ১০ জন গুরুতর অবস্থায় চিকিৎসা নিচ্ছেন।
আজ রবিবার দুপুরের দিকে নরসিংদী পৌরশহরের বাসাইল এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সিলেটের গোবিন্দগঞ্জ বিশ্বনাথ এলাকার আবুল মন্নাফের ছেলে নুরুল ইসলাম (৫০) ও হবিগঞ্জের মৃত ইদ্রিস আলীর ছেলে নুর উদ্দিন (৪৫)।
বিষয়টি নিশ্চিত করেছেন নরসিংদী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা মো. রায়হান।