বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৪:০৩

খুলছে শিল্পাঞ্চল সেনাবাহিনীর নিরাপত্তায়।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ১ হাজার ৮০০ কারখানা শিল্পাঞ্চল ঢাকার সাভার ও আশুলিয়ায় আজ শনিবার থেকে পূর্ণ উদ্যমে চালু হবে। এখনো মাঠে নেই শিল্পপুলিশ কিংবা থানা পুলিশের কোনো ইউনিট। নিরাপত্তার কারণে ভয়ে, আতঙ্কে কারখানা বন্ধ রেখেছিলেন তৈরি পোশাকশিল্পের মালিকরা। এবার শিল্পাঞ্চলে নিরাপত্তা দিতে মাঠে নেমেছে সেনাবাহিনী। তৈরি করা হয়েছে নিরাপত্তা সংক্রান্ত টাস্কফোর্স।
গতকাল শুক্রবার সেনাবাহিনীর নয় পদাতিক ডিভিশনের কর্মকর্তা কর্নেল জনাব, আবু মোহাম্মদ মহিউদ্দিন শিল্পএলাকা পরিদর্শনে গিয়ে বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে গণমাধ্যমকে তিনি এ সব কথা বলেন।