ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ডাকাতিকালে গণপিটুনিতে আকতার হোসেন (৩০) নামে এক ডাকাত নিহত হয়েছেন, আর এ ঘটনা চাঁপাইনবাবগঞ্জের কানসাট-ভোলাহাট আঞ্চলিক সড়কে। নিহত আকতার শিবগঞ্জ উপজেলার কাশিয়াবাড়ি এলাকার বাসিন্দা।
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দাইপুকুরিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য সাদ্দাম হোসেন জানান, কানসাট থেকে রিক্সাভ্যানের গতিরোধ করে ডাকাতরা। তারা ভ্যানযোগে আসা দুজন মহিলার কাছে থাকা কানের স্বর্ণালংকারসহ জিনিসপত্র ডাকাতিকালে মহিলারা চিৎকার করলে স্থানীয়রা ছুটে আসে। এ সময় ৫-৬ জন ডাকাত পালিয়ে গেলেও ধরা পড়ে আকতার। পরে গণপিটুনিতে মারা যান তিনি।