বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৪:১২

ভারতীয় চিনি উদ্ধার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : দুটি গুদামে অভিযান চালিয়ে ৭০ বস্তা ভারতীয় চিনি উদ্ধার করেছেন পুলিশ, আর এ উদ্ধার অভিযান হয়েছে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় উপজেলার বায়েক ইউনিয়নের নয়নপুর বাজারে।
শনিবার (১৩ জুলাই) রাতে কসবা থানা পুলিশ এ অভিযান চালায়। অভিযানের সময় গুদামের মালিকসহ সংশ্লিষ্টরা পালিয়ে যান।
কসবা থানার ওসি জনাব, মো. রাজু আহাম্মেদ জানান, শনিবার রাতে নয়নপুর বাজারে দুটি গুদাম থেকে ৭০ বস্তা ভারতীয় চি‌নি উদ্ধার ক‌রা হয়।
তিনি আরো জানান, পুলিশের উপস্থিতি টের পেয়ে গুদামের লোকজন পালিয়ে যায়। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।