শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১১:৪০

অর্ধগলিত মৃতদেহ উদ্ধার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : হাত-পা বিচ্ছিন্ন এক রোহিঙ্গার অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছেন পুলিশ, আর এ অর্ধগলিত মরদেহ উদ্ধার হয়েছে কক্সবাজারের টেকনাফ উপজেলার চাকমারকুল ২১ নম্বর রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন পাহাড়ি এলাকা থেকে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় মরদেহটি উদ্ধার করা হয়।
নিহতের নাম নাজিম উদ্দিন (৪৭)। তিনি রোহিঙ্গা ক্যাম্প বি-২ ব্লকের মোহাম্মদের ছেলে।
স্থানীয়দের বরাতে টেকনাফ থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব, মুহাম্মদ ওসমান গনি বলেন, গতকাল সন্ধ্যায় রোহিঙ্গা ক্যাম্পের কাঁটাতারের সীমানার আনুমানিক ৩০০ মিটার দূরের পশ্চিমের পাহাড়ে অজ্ঞাত এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
ওসি জনাব, মুহাম্মদ ওসমান গনি আরও জানান, কারা, কি কারণে এ খুনের ঘটনা ঘটিয়েছে পুলিশ তা এখনো নিশ্চিত নয়। ঘটনার কারণ জানার পাশাপাশি জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি।