বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৪:৩৩

সোনার বারসহ পাচারকারী আটক।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ৯টি সোনার বার যশোরের বেনাপোল সীমান্তে দিয়ে ভারতে পাচারের সময় মনোয়ার হোসেন ( ৫০) নামে এক পাচারকারীকে আটক করেছেন বিজিবি। মঙ্গলবার ভোরে সীমান্তের দৌলতপুর এলাকা থেকে সোনার বারসহ তাকে আটক করা হয়। আটক মনোয়ার হোসেন বেনাপোল পোর্ট থানার দৌলতপুর গ্রামের মৃত রবিউল হোসেনের ছেলে।
বিজিবি জানায়, দৌলতপুর বিওপি’র দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা দিয়ে চোরাকারবারীরা সোনার বার ভারতে পাচারের উদ্দেশ্যে গমন করবে।
এমন গোপন সংবাদের ভিত্তিতে দৌলতপুর বিওপি’র একটি টহল দল দৌলতপুর হয়ে ধগলীর মাঠ সীমান্ত অভিমুখে এক ব্যক্তিকে আসতে দেখে এবং টহল দলের নিকটবর্তী আসলে সন্দেহভাজন হিসেবে মনোয়ার হোসেনকে আটক করেন। পরে মনোয়ারের হাতে থাকা লাল রংগের একটি ব্যাগ তল্লাশী করে (১ কেজি ৬৮ গ্রাম ওজনের) ৯ পিস সোনার বার উদ্ধার করা হয়।
খুলনা ২১ বিজিবির অধিনায়ক লে. কর্নেল জনাব, মোহাম্মাদ খুরশীদ আনোয়ার আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, সোনার বারগুলো যশোর ট্রেজারি অফিস জমা এবং আসামিকে বেনাপোল পোর্ট থানায় হস্থান্তরের কার্যক্রম চলমান রয়েছে।