বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৪:৩৩

বাড়িতে ডাকাতি এবং গ্রেফতার কয়েকজন।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনের বাড়িতে ডাকাতির ঘটনায় লুন্ঠিত মালামাল উদ্ধারসহ ৮ ডাকাতকে গ্রেফতার করেছেন পুলিশ, আর এ ঘটনা নারায়ণগঞ্জের আড়াইহাজারে।
গ্রেফতারকৃতরা হলেন, রাসেল মিয়া (৩৫), জুয়েল মিয়া (২২), কালিমুল্লাহ (৩২), নাঈম (২৭), রাসেল মিয়া (২৯), শান্ত (২১), শাকিল মুখা (২৫) ও নাদিম (২৬)।
সোমবার (৮ জুলাই) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান জেলা পুলিশ সুপার (এসপি) জনাব, গোলাম মোস্তফা রাসেল।
সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার আসামিরা ঘটনার সত্যতাসহ জড়িত থাকার কথা স্বীকার করে।
এ ঘটনায় মামলা দায়ের করেন সাদ্দাম হোসেন। পরে পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে লুণ্ঠিত স্বর্ণালংকার, নগদ টাকা উদ্ধারসহ ৮ জন ডাকাতকে গ্রেফতার করেন।