বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৪:৪৫

ছুরিকাঘাতের জন্য গ্রেপ্তার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : দুই ভাইকে ছুরিকাঘাত করার অভিযোগে ঢাকার সাভারে রিফাত (১৯) নামের এক যুবককে গ্রেপ্তার করেছেন পুলিশ। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। আহত দুই ভাইকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার দুপুরে আসামি রিফাতকে আদালতে পাঠালে আদালত তাকে কারাগারে পাঠান। এর আগে মঙ্গলবার রাতে সাভারের জালেশ্বর এলাকায় দুই ভাইকে ছুরিকাঘাতের ঘটনা ঘটে।
পুলিশ জানায়, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার রাতে জুবায়ের নামের এক যুবকের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে কিশোর গ্যাং লিডার রিফাত। এক পর্যায়ে রিফাত কাছে থাকা ছুরি দিয়ে জুবায়েরকে এলোপাথারী ছুরিকাঘাত করেন। পরে আহত জুবায়েরকে বাঁচাতে তার ভাই ইলিয়াস এগিয়ে আসলে তাকেও ছুরিকাঘাত করেন রিফাত। এ সময় স্থানীয়রা রিফাতকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, শাহ জামান বলেন, ছুরিকাঘাতের ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। ওই মামলায় রিফাতকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।