বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৪:৫৩

কোটি টাকা আত্মসাৎ করায় আটক।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : প্রতারণা করে গ্রাহকদের শত কোটি টাকা নিয়ে স্বপরিবারে ভারতে পালিয়ে যাওয়া সাতক্ষীরার একটি সঞ্চয় ও ঋণদান কো-অপারেটিভ সোসাইটির নির্বাহী পরিচালক প্রাণনাথ দাসকে (৪৬) আটক করেছেন পুলিশ।
শনিবার সাতক্ষীরা সদরের পুরাতন সাতক্ষীরা এলাকার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। গ্রেপ্তার হওয়া প্রাণনাথ সাতক্ষীরার দেবহাটা উপজেলার টিকেট গ্রামের মৃত জুড়ন দাসের ছেলে।
এর আগে সাতক্ষীরার গ্রাহকের শত কোটি টাকা নিয়ে পালানোর সময় ভারতের পশ্চিমবঙ্গের গোয়েন্দা পুলিশের (এসডিএফ) হাতে আটক হন প্রাণনাথ দাস। ভারতে দীর্ঘ তিন মাস জেল খাটার পর গত কয়েকদিন আগে দেশে ফেরেন তিনি। প্রাণনাথ দাসকে আটকের খবর পেয়ে শত শত গ্রাহক থানা চত্বরে ভিড় করেন।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, মো. মহিদুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রাহকের শত কোটি টাকা নিয়ে পলাতক প্রাণনাথকে আটক করা হয়েছে। আমাদের কাছে তার বিরুদ্ধে অভিযোগ আছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।