বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৪:৫৩

জুয়াচক্রের কয়েকজন সদস্য গ্রেপ্তার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : অনলাইন জুয়াচক্রের ১০ জন সদস্যকে গ্রেপ্তার করেছেন পুলিশ, আর এ ঘটনা সাতক্ষীরায়। পুলিশের ধারণা এসব জুয়ারি অনলাইন জুয়ার মাধ্যমে প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ টাকা অবৈধভাবে হাতিয়ে নিত।
শুক্রবার রাতে এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন সাতক্ষীরা জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, তারেক ফয়সাল ইবনে আজিজ।
গ্রেপ্তারকৃতরা হলো, তালা উপজেলার সুজনশাহা গ্রামের আব্দুল হামিদ রানা (৪০), উথালী গ্রামের সাইদুর রহমান (২৮), দক্ষিণ নলতা গ্রামের শাহিদুর রহমান (৪০), ডাঙ্গানলতা গ্রামের শাহাদত হোসেন (২৮), দেবহাটা উপজেলার মাঝ পারুলিয়া গ্রামের আব্দুল্লাহ আল-মামুন (৩০), শ্যামনগর উপজেলার পদ্মপুকুর গ্রামের আনিছুর সরদার (৩১), পাখিমারা গ্রামের কামাল হোসেন (৩০), একই গ্রামের উত্তরপাড়া এলাকার জিনারুল ইসলাম (২৫), খুটিকাটা গ্রামের মাহামুদুল হাসান (২৯) ও আশাশুনি এলাকার বল্লভপুর গ্রামের মুকুল হোসেন (৩২)।
সংবাদ বিজ্ঞপ্তিতে ডিবির ওসি উল্লেখ করেন, একটি সংঘবদ্ধ চক্র অনলাইনে অবৈধ ঘোষিত জুয়ার সাইট পরিচালনা করে আসছিল। যেটা অনলাইন মনিটরিং এবং গোপন সংবাদের মাধ্যমে জেলা পুলিশের নজরে আসে। একপর্যায়ে জেলা পুলিশ সুপারের নির্দেশে জুয়ারিদেরকে গোয়েন্দা নজর দারিতে রাখা হয় এবং শুক্রবার দিনভর জেলার শ্যামনগর, আশাশুনি, দেবহাটা ও তালা উপজেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়৷ এসময় জুয়ারিদের থেকে ১৬টি স্মার্টফোন জব্দ করা হয়েছে বলেও জানান তিনি।