শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১১:৩৮

গলাকাটা মরদেহ উদ্ধার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : এক হিজড়ার গলাকাটা মরদেহ উদ্ধার করেছেন পুলিশ, আর এ মরদেহ উদ্ধার হয়েছে যশোরের মনিরামপুর উপজেলা থেকে। শুক্রবার রাত ৮টার দিকে উপজেলার খানপুর ইউনিয়নের মাছনা গ্রামের নিজের বসতঘরে লাশটি পাওয়া যায়।
নিহত মঙ্গলী ওরফে পলি (৪০) মণিরামপুর উপজেলার ঘুঘুদহ গ্রামের মৃত আব্দুল খালেকের সন্তান। তবে কারা এবং কেন তাকে হত্যা করেছে, তা এখনও জানা যায়নি।
মণিরামপুর থানার ওসি জনাব, এবিএম মেহেদি মাসুদ জানান, তৃতীয় লিঙ্গের এক সদস্য মঙ্গলীকে গলাকেটে হত্যা করা হয়েছে। শুক্রবার রাত ৮টার দিকে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করেছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে কারা এবং কেন তাকে হত্যা করেছে তা জানা যায়নি। তবে হত্যার মোটিভ এবং জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের জন্য অভিযান শুরু করেছে পুলিশ।