ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : নিখোঁজের চারদিন পর মাইশা আক্তার নামে সাড়ে ৩ বছরের এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে, আর এ ঘটনা নরসিংদীর পলাশে। মঙ্গলবার (২৫ জুন) সকালে উপজেলার ডাংগা ইউনিয়নের জয়নগর গ্রামের নিজ বাড়ির সেফটিক ট্যাংক থেকে ওই শিশুর লাশ উদ্ধার করেছেন আইনশৃঙ্খলা বাহিনী।
এ ঘটনায় তিনজনকে আটক করেছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। নিহত মাইশা আক্তার জয়নগর গ্রামের মেহেদী হাসানের মেয়ে। সে শুক্রবার থেকে নিখোঁজ ছিল। এ ঘটনায় সেদিন রাতেই পলাশ থানায় জিডি করা হয়েছে বলে জানায় পুলিশ।
পলাশ থানার ওসি (তদন্ত) মো. জসিম উদ্দিন বলেন, এ ঘটনায় আজ ভোরে ডাংগা থেকে তিনজনকে আটক করেছেন র্যাব। তাদের পলাশ থানায় হস্তান্তর করবে র্যাব। শিশুটিকে কি কারণে হত্যা করা হয়েছে তা আটকৃতদের জিজ্ঞাসাবাদ ও তদন্তের পর বিস্তারিত জানাতে পারবো।