বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৫:০৫

ইয়াবা জব্দ এবং আটক একজন।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : অভিযান চালিয়ে কক্সবাজারের টেকনাফ থানাধীন হোয়াইক্যং ইউনিয়নের লম্বাবিল এলাকায় ১ লাখ ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছেন র‌্যাব-১৫ এর সদস্যরা। এসময় এক মাদক কারবারীকে আটক করা হয়।
আটক ব্যক্তি টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড লম্বাবিলের আব্দুর রশিদের ছেলে মো. রিয়াজ উদ্দিন (১৪)।
কক্সবাজার র‌্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) জনাব, মো. আবু সালাম চৌধুরী গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।
উদ্ধার ইয়াবাসহ আটক ও পলাতক মাদক কারবারীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।