শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১২:৫৫

খুন করায় আটক।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : এমরান মিয়া (২২) নামে এক মুদি দোকানিকে ধারালো দা দিয়ে কুপিয়ে খুন করা হয়েছে, সাত সকালে বাকিতে সিগারেট না দেওয়ার কারণে এ খুন করা হয়।
শুক্রবার সকাল ৮টার দিকে সুনামগঞ্জের তাহিরপুর-বাদাঘাট সড়কের পাশে হোসনারঘাট গ্রামে ঐ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এমরান ঐ গ্রামের সাজিদ মিয়ার ছেলে। নিহতের স্ত্রী ও তিন শিশু সন্তান রয়েছে।
ওই হত্যাকাণ্ডের ঘটনায় ঘাতক উপজেলার হোসনারঘাট গ্রামের বিল্লাল মিয়ার ছেলে লিটন মিয়াকে (৩৪) পুলিশ আটক করেছেন। তাহিরপুর থানার ওসি ঐ হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেন।
তাহিরপুর থানার ওসি জনাব, মোহাম্মদ নাজিম উদ্দিন জানান, লাশ ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে এবং আসামিকে আটক করা হয়েছে। এ হত্যকাণ্ডের বিষয়ে মামলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।