শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১২:৫৫

স্বামী গ্রেফতার স্ত্রী হত্যার দায়ে।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : স্ত্রী শাহনাজ বেগমকে কুপিয়ে হত্যার পর মরদেহ বাড়িতে রেখে পালিয়ে যান স্বামী শিহাব উদ্দিন, আর এ ঘটনা লক্ষ্মীপুরের রামগতিতে।
বৃহস্পতিবার রাত ১০টার দিকে উপজেলার সুজন গ্রাম থেকে তাকে গ্রেফতার করেন পুলিশ।
রামগতি থানার ওসি জনাব, মোসলেহ উদ্দিন বলেন, স্ত্রীকে হত্যার ঘটনায় স্বামী শিহাবকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে।
গ্রেফতার শিহাব একই উপজেলার শ্যামল গ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মুয়াজ্জিনের চাকরি করায় শিহাব তার স্ত্রী শাহনাজকে নিয়ে সুজন গ্রামে একটি ভাড়া বাসায় থাকতেন। বৃহস্পতিবার সকালে শিহাব ছাগলের মাংস কাটছিলেন। এরমধ্যে স্বামী-স্ত্রীর ঝগড়া হয়। পরে শিহাব তার হাতে থাকা ধারালো ছুরি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। এতে ঘটনাস্থলেই স্ত্রী শাহনাজ মারা যান। একপর্যায়ে মরদেহ ঘরে রেখে শিহাব পালিয়ে যান। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছেন এবং শিহাবকে গ্রেফতার করেছেন।