ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : মহিষের তাণ্ডবে ঈদুল আজহার রাতে চট্টগ্রামের ফটিকছড়িতে প্রাণ গেছে এক বৃদ্ধের, আহত হয়েছেন আরও একজন। সোমবার (১৭ জুন) রাত ৮টার দিকে সমিতির হাট ইউনিয়নের দক্ষিণ নিশ্চিন্তপুর গ্রামের একটি বাড়িতে এ ঘটনা ঘটে।
মৃত ওই বৃদ্ধের নাম মো. মীর আহমেদ। তিনি মৃত হামিদ আলীর ছেলে। আহত ব্যক্তির নাম জানা যায়নি।
সমিতির হাট ইউপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুরুল আলম বলেন, মহিষটি হঠাৎ সেই বাড়ির জরাজীর্ণ ঘরের পেছনের দরজা দিয়ে ঢুকে যায়। এসময় ঘরে থাকা বৃদ্ধ মীর আহমেদকে আঘাত করে। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
তিনি জানান, কোরবানির মহিষটি রাউজান বা হাটহাজারী থেকে পালিয়ে এসেছে বলে শুনেছি। আমরা এটির মালিককে পাইনি। বিভিন্ন এলাকা ঘুরে এ বাড়িতে এসে এ ঘটনা ঘটায়।