বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সন্ধ্যা ৬:৩৫

ট্রেনের টিকিট কালোবাজারি গ্রেফতার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ট্রেনের টিকিট কালোবাজারিতে জড়িত থাকার অভিযোগে চট্টগ্রামে এক আনসার সদস্যসহ তিনজনকে গ্রেফতার করেছেন পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, আনসার সদস্য মো. স্বপন, মো. মজনু ও মো. রুবেল।
চট্টগ্রাম রেলস্টেশন থেকে তাদের গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম রেলওয়ে থানার ওসি জনাব, এস এম শহিদুল ইসলাম।
তিনি বলেন, ট্রেনের টিকিট কালোবাজারিতে জড়িত থাকার অভিযোগে এক আনসার সদস্যসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে ৯টি ট্রেনের টিকিট উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।