বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সন্ধ্যা ৬:৪৩

গ্রেপ্তার টিকিট কালোবাজারি চক্রের সদস্য।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : অভিযান চালিয়ে রেলওয়ে টিকিট কালোবাজারিদের ১০ জনকে গ্রেপ্তার করেছেন র‌্যাব। এ সময় তাদের কাছ থেকে জব্দ করা হয় বিপুল পরিমাণ টিকিট।
শুক্রবার (১৪ জুন) সকালে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৩-এর এএসপি জনাব, আরিফুর রহমান এবং তিনি জানান, রেলওয়ে টিকিট কালোবাজারিদের বিরুদ্ধে চলমান অভিযানে এ পর্যন্ত ১০ জনকে গ্রেপ্তার করেছেন র‌্যাব।
ঢাকা রাজধানীর মৌচাক ও কমলাপুর থেকে আটজন এবং ঠাকুরগাঁও থেকে দুইজন কালোবাজারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে বিপুলসংখ্যক রেলওয়ে টিকিট জব্দ ও আলামত উদ্ধার করা হয়।