ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : আলী আক্কাস রনি নামে এক যুবকের বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ উঠেছে, আর এ ঘটনা ফেনীর সোনাগাজীতে। আজ বুধবার সকালে সোনাগাজী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের একটি বাসায় এ ঘটনা ঘটে।
স্ত্রীকে হত্যার পর আলী আক্কাস থানায় গিয়ে আত্মসমর্পণ করেছেন বলে জানিয়েছেন সোনাগাজী থানার অফিসার ইনচার্জ জনাব, সুদ্বীপ রায়।
ওসি জনাব, সুদ্বীপ রায় জানান, দুই বছর আগে সিনথিয়া ইসলাম খুসবুকে বিয়ে করেন আলী আক্কাস রনি। তারা সোনাগাজী পৌরসভার ৯ নং ওয়ার্ডের একটি বাসায় ভাড়া থাকেন। বিয়ের পর থেকে তাদের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে কলহ চলছিল। গতকাল মঙ্গলবার রাতে তরকারি আনা নিয়ে তাদের মধ্যে ঝগড়া হয়। ঝগড়ার একপর্যায়ে ভোরে খুশবুকে বটি দিয়ে কুপিয়ে হত্যা করেন আলী আক্কাস রনি। সকাল সাড়ে সাতটার দিকে থানায় এসে রনি বলেন, স্যার আমি বউকে খুন করেছি। পরে আলী আক্কাস রনিকে নিয়ে ঘটনাস্থলে গিয়ে ঘটনার সত্যতা পাওয়া যায়। খুশবুর হাত ও গলায় আঘাতের চিহ্ন রয়েছে।
এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।