বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সন্ধ্যা ৬:৪৩

৬১ হাজারের উপরে পশু কোরবানির জন্য প্রস্তুত।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : দেশীয় পদ্ধতিতে চলছে কোরবানির পশু মোটাতাজাকরণ প্রক্রিয়া, চাঁদপুরে ঈদুল আজহাকে সামনে রেখে কোরবানির পশু মোটাতাজাকরণ প্রক্রিয়া চলছে। চাঁদপুরে খামারিরা বলছেন, দেশীয় পদ্ধতিতে গরু মোটাতাজাকরণে খরচ বৃদ্ধি পাওয়ায় অনেকে লোকসানের আশংকায় রয়েছেন। তবে কোনো প্রকার রাসায়নিক খাদ্য ব্যবহার ছাড়াই দেশীয় খাদ্যের দ্বারা কোরবানি পশু মোটাতাজাকরণ তদারকির কথা জানান চাঁদপুর জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা।
জেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের তথ্য মতে, চাঁদপুরে এবার কোরবানির জন্য ছোট, বড় ও মাঝারি মিলিয়ে ৩,২৬৯ টি খামারে মোট ৬১,৪৮৯ টি পশু প্রস্তুত রয়েছে।