বৃহস্পতিবার, ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ১২:৫৬

লাশ উদ্ধার অজ্ঞাত যুবকের।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : আজ রবিবার সকালে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ডুবাইল চরপাড়া এলাকায় অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছেন পুলিশ।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার ডুবাইল চরপাড়া এলাকায় বান্দাবাড়ী আঞ্চলিক সড়কের পাশে পা ভাঙ্গা অবস্থায় অজ্ঞাত ওই যুবকের লাশ পড়ে থাকতে দেখেন এলাকাবাসী। পরে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে ওই যুবকের লাশ উদ্ধার করেন।
কালিয়াকৈর থানার ওসি অপারেশন মো. যোবায়ের জানান, ওই যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। তবে তার কোনও পরিচয় পাওয়া যায়নি। বিষয়টি আইনি প্রক্রিয়াধীন রয়েছে।