ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ট্রাক ভর্তি সবজির মধ্যে ফেনসিডিল নিয়ে পাচারের সময় ২ জনকে আটক করেছেন পুলিশ, আর এ ঘটনা ঝিনাইদহে। শনিবার রাতে সদর উপজেলার মধুপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।
সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব, শাহীন উদ্দিন জানান, চুয়াডাঙ্গার জীবননগর থেকে ট্রাক ভর্তি সবজির মধ্যে বিশেষ কায়দায় লুকানো ফেনসিডিল ঢাকায় পাচার হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে মধুপুর এলাকায় চেকপোস্ট বসায় পুলিশ। সেসময় একটি মিনি ট্রাকের গতিরোধ করলে সবজির মধ্য থেকে ৪৪৮ বোতল ফেনসিডিল পাওয়া যায়।
আটক করা হয় চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার অমেদুল হক ও রাসেল আহম্মেদকে।
এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে মামলা দায়ের করে আসামিদের গ্রেফতার দেখানো হয়েছে।