বৃহস্পতিবার, ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ১২:৫৬

ফেন্সিডিলসহ দুইজন গ্রেফতার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ২৯৯ বোতল ফেন্সিডিলসহ গাইবান্ধার সাদুল্লাপুরে দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছেন র‌্যাব। এ সময় ফেন্সডিল পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি জব্দ করা হয়।
গ্রেফতারকৃতরা লালমনিরহাট সদর উপজেলার আফজাল নগর এলাকার অবর উদ্দিনের ছেলে গোলাম রব্বানী (২১) ও একই এলাকার সহিদার রহমানের ছেলে মো. খোরশেদ (২৯)।
শনিবার (৮ জুন) সকাল সোয়া ১০টার দিকে র‌্যাব-১৩ গাইবান্ধার স্কোয়াড্রন লিডার জনাব, মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
জনাব, মাহমুদ বশির আহমেদ বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতাররা দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে।
ঘটনার সাথে জড়িত অন্যান্যদের বিরুদ্ধে গোপন অনুসন্ধান চলছে। আসামিদেরকে সাদুল্লাপুর থানায় হস্তান্তর করা হয়েছে।