বৃহস্পতিবার, ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ১২:৫৬

হাট নিয়ে সংঘর্ষ।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : চলমান অস্থায়ী কুরবানির পশুরহাট নিয়ে কুমিল্লার নাঙ্গলকোটে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার উপজেলার বাঙ্গড্ডা ইউপির বাঙ্গড্ডাবাজার এলাকার কাদবা গ্রামে এ ঘটনা ঘটে।
সংঘর্ষে উভয়পক্ষের চারজন আহত হয়েছেন। আহতরা হলেন, কাদবা গ্রামের মৃত আব্দুল হামিদের ছেলে মোহাম্মদ (৩৫), মৃত মোহাম্মদের ছেলে মোবারক, গান্দাচী গ্রামের পলাশ, বাঙ্গড্ডা গ্রামের বাবুল মিয়ার ছেলে সবুজ।
এ বিষয়ে নাঙ্গলকোট থানার ওসি জনাব, দেবাশীষ চৌধুরী বলেন, দুই পক্ষের সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যান। তবে এখনো কোনো পক্ষ থানায় অভিযোগ করেনি।
উপজেলা নির্বাহী অফিসার জনাবা, সুরাইয়া আক্তার লাকি বলেন, দুই পক্ষের সংঘর্ষে কয়েকজন আহত হয়েছে এবং ওই বাজারটি আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে।