বৃহস্পতিবার, ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ১২:৫৬

কয়েক কেজি গাঁজাসহ একজন গ্রেফতার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ১৩ কেজি গাঁজাসহ নোয়াখালীর বেগমগঞ্জ থেকে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছেন চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার পুলিশ। গ্রেফতার নুর মোহাম্মদ (৫৫) নোয়াখালী সদর উপজেলার পূর্ব মাইজচড়া গ্রামের মৃত চান মিয়ার ছেলে।
বৃহস্পতিবার এ ঘটনায় বেগমগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, মো. রুহুল আমিন বলেন, বেগমগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে। ওই মামলায় আসামিকে গ্রেফতার দেখিয়ে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।