ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : মিলন ইসলাম (৫২) নামে পঞ্চগড়ের বোদা উপজেলায় জ্বিনের বাদশা চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছেন বোদা থানা পুলিশ। উপজেলার কাজলদিঘী কালিয়াগঞ্জ ইউনিয়নের কালিয়াগঞ্জ বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় মিলনের বাসা থেকে প্রতারণার কাজে ব্যবহৃত ৫০ মার্কিন ডলার, ৪৮ সিঙ্গাপুরী ডলার, পিতলের কলস, আলাদিনের চেরাগ জব্দ করা হয়। তার বিরুদ্ধে অভিযোগ তিনি জিনের বাদশা পরিচয় দিয়ে বিভিন্ন মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নিয়েছেন।
বোদা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, মোজাম্মেল হক বলেন, একটি চক্র বিভিন্ন দিন ধরে সাধারণ মানুষের কাছে হনুমানি পয়সা, আলাদিনের চেরাগ, পিতলের কলসকে সোনার কলস দেয়ার কথা বলে প্রতারণা করে আসছিল। এর আগেও আমরা বিভিন্ন চক্রকে ধরেছি। সম্প্রতি জ্বিনের বাদশা পরিচয় দেয়া একটি চক্রের প্রধান মিলন ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে এবং চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।