বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৩:১৯

হত্যা ও ধর্ষণের দায়ে মৃত্যুদণ্ড।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ১১ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের পর হত্যার দায়ে রাসেল সিকদার (২৩) নামে এক যুবকের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত, আর এ ঘটনা ফরিদপুরের বোয়ালামারী উপজেলার রুপাপাত ইউনিয়নের ইছাডাঙ্গা গ্রামের। মঙ্গলবার দুপুর ২টায় ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জনাব, মোঃ হাফিজুর রহমান এ আদেশ দেন। একইসাথে আসামিকে নারী ও শিশু নির্যাতন দমন আইনে পাঁচ বছর সশ্রম কারাদণ্ড এবং মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
রায় ঘোষণার সময় আসামি আদালতে হাজির ছিলেন।