শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১২:৫৫

লাঠির আঘাতে এক কিশোর নিহত।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : নদীতে মাছ ধরাকে কেন্দ্র করে ঝিনাইদহের শৈলকূপায় এক যুবকের বাঁশের লাঠির আঘাতে এক কিশোর নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে উপজেলার মনোহরপুর ইউনিয়নের কুমার নদে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, দুপুরে ওই গ্রামের কিশোর আসিফ নদীতে বড়শি দিয়ে মাছ ধরছিল। এ সময় একই গ্রামের যুবক সনি হোসেন সেখানে গোসল করতে যায়। সনিকে একটু দুরে গিয়ে গোসল করতে বললে উভয়ের মাঝে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে সনি বাঁশ দিয়ে আসিফকে আঘাত করে। বাঁশের মাথার সুচালো অংশ আসিফের ঘাড়ে ঢুকে গুরুতর আহত হয় সে। সেখান থেকে তাকে উদ্ধার করে শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শৈলকূপা থানার ওসি জনাব, সফিকুল ইসলাম চৌধুরী জানান, এ ঘটনার পর থেকেই পলাতক রয়েছে যুবক সনি এবং আসামি ধরার চেষ্টা চলছে।