সোমবার, ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৯:৪২

নিরাপদ মাতৃত্ব দিবস পালিত।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : নিরাপদ মাতৃত্ব দিবস পালিত হয়েছে ঝিনাইদহে, হাসপাতালে সন্তান প্রসব করান, মা ও নবজাতকের জীবন বাঁচান’ এ শ্লোগানকে সামনে রেখে নিরাপদ মাতৃত্ব দিবস পালিত হয়। ঝিনাইদহ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের পক্ষ থেকে এ উপলক্ষে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয় এবং পরে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা।
এ আলোচনা সভায় সদর হাসপাতালের তত্বাবধায়ক ডা: সৈয়দ রেজাউল ইসলাম, গাইনী বিভাগের সিনিয়র কনসালটেন্ট ডা: মোঃ আলাউদ্দিন, জুনিয়র কনসালটেন্ট ডা: আব্দুল্লাহের কাফী, ডা: মার্ফিয়া খাতুন, আবাসিক মেডিকেল অফিসার ডা: গুলশান আরা লিমাসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
বক্তারা, মা ও শিশু মৃত্যু প্রতিরোধে হাসপাতালে সন্তান প্রসাবের জন্য সকলের প্রতি আহ্বান জানিয়ে বলেন, দেশে নিরাপদ মাতৃত্বের জন্য সুসংগঠিত ও সমন্বিতভাবে কাজ করতে হবে। পাশাপাশি দেশের ৪৯২টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাতৃসেবা চালু করতে পারলে বেশির ভাগ মাকেই নিরাপত্তা জালের মধ্যে আনা সম্ভব।