রবিবার, ১৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ২:৩৬

দুইজন নিহত কাভার্ডভ্যান এবং লরির সংঘর্ষে।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : কাভার্ডভ্যান এবং লরির সংঘর্ষে দুজন নিহত হয়েছেন ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের টাঙ্গাইলে। শনিবার ভোরে মহাসড়কের পুংলী ব্রিজের কাছে এ ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে একজন কাভার্ডভ্যানের চালক ও হেলপার। তাৎক্ষণিক তাদের পরিচয় শনাক্ত করতে পারেনি বলে জানিয়েছেন পুলিশ।
পুলিশ ও স্থানীয়রা জানান, ভোরে লরি ও কাভার্ডভ্যানটি ঢাকার দিকে যাচ্ছিল। পথিমধ্যে পুংলী ব্রিজের কাছে পৌঁছলে কাভার্ডভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে লরির পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে কাভার্ডভ্যানচালক ও হেলপার মারা যান। পরে পুলিশ খবর পেয়ে মরদেহ দুটি উদ্ধার করেন।
এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ওসি) জনাব, মীর মো. সাজেদুর রহমান জানান, খবর পেয়ে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তাদের পরিচয় শনাক্তের জন্য পুলিশ কাজ করছে।
এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।