ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ফাতেমা খাতুন (৪৫) নামের এক প্রবাসীর স্ত্রীকে গলাকেটে হত্যা করা হয়েছে, আর এ ঘটনা ঝিনাইদহ সদর উপজেলার গান্না ইউনিয়নের বেতাই খালকুলা গ্রামে।
শুক্রবার সকালে ওই গ্রামের মাঠপাড়া থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত ফাতেমা খাতুন ওই গ্রামের দুবাই প্রবাসী অবেদ আলীর স্ত্রী।
ঝিনাইদহ সদর থানার ওসি জনাব, শাহীন উদ্দিন জানান,
এ ঘটনায় দুইজনকে গ্রেফতার করা হয়েছে।
এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।