শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১২:৫৫

ছুড়িকাঘাতে হত্যা।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : মনোয়ার হোসেন (৩২) নামের এক যুবককে বাড়ির চার শতাংশ ভিটে মাটি নিয়ে দ্বন্দ্বে ছুড়িকাঘাতে হত্যার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৩ মে) বিকাল সাড়ে চারটার দিকে নাটোরের গুরুদাসপুর উপজেলার বিয়াঘাট ইউনিয়নের কুমারখালী গ্রামে ওই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
সন্ধ্যায় লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নাটোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আশরাফুল ইসলাম নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। হত্যকাণ্ডের ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
গুরুদাসপুর থানার উপ-পরিদর্শক আবুল কালাম আজাদ বলেন, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। আসামিদের গ্রেপ্তার করতে পুলিশ অভিযান চালাচ্ছে।