শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১০:০৪

মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত নেত্রকোনায়।

ডেইলি ক্রাইম বার্তা : পালিত হয়েছে সারাদেশের ন্যায় নেত্রকোনায় জেলা, উপজেলা প্রশাসন ও বিভিন্ন শ্রমিক সংগঠনের উদ্যোগে নানা আয়োজনে মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস। এবারের প্রতিপাদ্য ছিলো ‘শ্রমিক মালিক গড়বো দেশ, স্মার্ট হবে বাংলাদেশ। এই প্রতিপাদ্যে বুধবার (০১ মে) মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষ্যে নেত্রকোনা জেলা শহরের মোক্তারপাড়া মাঠ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা ও পাবলিক হলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শোভাযাত্রা উদ্ধোধন করেন নেত্রকোনা জেলা প্রশাসক জনাব, শাহেদ পারভেজ।
শোভাযাত্রায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা পরিষদের চেয়ারম্যান প্রতিরোধযোদ্ধা অ্যাডভোকেট অসিত কুমার সরকার সজল, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. মামুন খন্দকার, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. নজরুল ইসলাম খান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রাফিকুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শামীমা ইয়াসমীন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ হারুর অর রশিদ (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত)
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামছুর রহমান ভিপি লিটন, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক ভজন সরকার, সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তানিয়া তাবাসসুম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শাহ শিবলী সাদিক, জেলা মহিলা পরিষদের সাধারণ সম্পাদক তাহেজা বেগম, জেলা শ্রমিক ইউনিয়নের সর্বস্তরের শ্রমিক নেতারা।
“মেহেদী হাসান সংবাদদাতা নেত্রকোনা”