শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ২:০৩

কৃষককে পিটিয়ে হত্যা।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : প্রতিপক্ষের মারপিটে মোরেলগঞ্জে এক কৃষক নিহত ও অপর ৭ জন আহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম আব্দুল হাকিম জোমাদ্দার (৬২)। সে নিশানবাড়িয়া ইউনিয়নের গুয়াতলা গ্রামের আইয়ুব আলী জোমাদ্দারের ছেলে।
শুক্রবার সকাল ৮ টার দিকে এ হত্যাকাণ্ডর ঘটনা ঘটে।
অপর আহতরা হচ্ছেন, হারুণ জোমাদ্দার (৫০), লতিফ জোমাদ্দার (৫৫), রশিদ জোমাদ্দার (৪২), আলম হাওলাদার (৭০), লিটন হাওলাদার (৪৫), জামিলা বেগম (৫০) ও মেহেদী হাসান (৩৫)।
জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে একই গ্রামের প্রতিপক্ষের আকস্মিক হামলায় হাকিম জোমাদ্দার নিহত হন বলে তার ছোট ভাই মতিয়ার রহমান জোমাদ্দার জানিয়েছেন।
এ বিষয়ে থানার ওসি জনাব, মোহাম্মদ সামসুদ্দীন বলেন, মারপিটে একজন নিহত ও কয়েকজন আহত হয়েছেন। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে। নিহত হাকিম জোমাদ্দারের ঘাতকদের আটকের জন্য অভিযান শুরু হয়েছে।