শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ২:০১

যাবজ্জীবন হত্যার দায়ে।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : আলোচিত বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আলী হত্যা মামলার প্রধান ও একমাত্র আসামি ঠান্ডু মিয়াকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত, আর এ ঘটনা ঢাকার কেরানীগঞ্জের।
বুধবার (২৪ এপ্রিল) বিকেল ৪টায় ঢাকার অষ্টম অতিরিক্ত জেলা ও দায়রা জজ বিচারক জনাবা, সৈয়দ মিনহাজুম মুনিরা এ আদেশ দেন।
আদেশে ৩০২ ধারায় যাবজ্জীবন সাজা ও ১০ হজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক মাসের কারাদণ্ড এবং ৩২৬ ধারায় আসামি ঠান্ডু মিয়াকে দোষী সাব্যস্ত করে ১০ বছরের কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক মাসের কারাদণ্ড প্রদান করেন।
মামলার রায়ে খুশি সরকার পক্ষের আইনজীবী সহকারী পাবলিক প্রসিকিউটর গুলজার হোসেন বাচ্চু।
তবে বাদী পক্ষের আইনজীবী কামরুজ্জামান জসি রায়ের বিরুদ্ধে আপিল করার কথা জানিয়েছেন।