শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ২:০৩

মামার হাতে ভাগনে খুন।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : মাদকাসক্ত মামার ছুরিকাঘাতে ভাগনে তানিন হোসেন সিফাত (২৩) নামে এক যুবক খুন হয়েছেন, আর এ ঘটনা ঢাকা রাজধানীর কামরাঙ্গীরচর নুরবাগে। আহত হয়েছেন আরেক ভাগিনা তামিম আহমেদ। নুরবাগ পুরাতন পুলিশ ফাঁড়ি গলির একটি বাসায় এই ঘটনা ঘটে।
গুরুতর আহত দুজনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে চিকিৎসক সন্ধ্যা সোয়া ৬টায় তানিনকে মৃত ঘোষণা করেন।
চিকিৎসকের বরাত দিয়ে তানিনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ঢামেক পুলিশ ক্যাম্পের সহকারী ইনচার্জ (এএসআই) মো. মাসুদ জানান, লাশ মর্গে রাখা হয়েছে। কামরাঙ্গীরচর থানা পুলিশ জানিয়েছে, তারা বিস্তারিত তদন্ত করছে।