ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : স্বামী-স্ত্রীকে কুপিয়ে হত্যার দায়ে চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় তিন জনকে মৃত্যুদণ্ড এবং প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। একই মামলায় অপর এক জনকে দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার আসামিদের উপস্থিতিতে চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক জনাব, মো. মাসুদ আলী এ রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন, আলমডাঙ্গা উপজেলার আসাননগর গ্রামের ক্লাবপাড়ার সাহাবুল হক (২৪), একই গ্রামের শেষপাড়ার রাজিব হোসেন (২৫) এবং আসাননগর গ্রামের মাঝেরপাড়ার বিদ্যুত আলী (২৩)। এ ছাড়া আসাননগর গ্রামের শাকিল হোসেনকে (২৩) দুই বছর কারাদণ্ড দেওয়া হয়েছে।