ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : মেসেজিং প্লাটফরম হোয়াটসঅ্যাপে ভিডিও স্ট্যাটাসের নতুন একটি ফিচার আসতে যাচ্ছে। এর মাধ্যমে ১ মিনিটের ভিডিও স্ট্যাটাস দিতে পারবেন ব্যবহারকারীরা।
হোয়াটসঅ্যাপ ট্র্যাকার ওয়েবিটাইনফোর রিপোর্ট অনুযায়ী, মেসেজিং প্ল্যাটফর্ম এক নতুন ফিচার নিয়ে কাজ শুরু করেছে। যেখানে ব্যবহারকারীরা ১ মিনিটের ভিডিও স্ট্যাটাসে আপলোড করতে পারবেন। যা বর্তমানে ৩০ সেকেন্ড পর্যন্ত সীমাবদ্ধ রয়েছে।
এই ফিচার ব্যবহারকারীদের স্ট্যাটাস আপলোড করার ক্ষেত্রে আগ্রহ বাড়াবে বলে মনে করছে মেটা।
এতদিন বড় ভিডিও আপলোড করার ইচ্ছা থাকলেও সীমাবদ্ধতার কারণে তা হয়ে উঠছিল না। তাই ইউজারদের কথা ভেবে সেই ফিচার আনার সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি।