শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ১:০৪

ইলিশ ধরায় বেশ কয়েকজন গ্রেফতার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় নোয়াখালীর হাতিয়ার মেঘনা নদীতে ১৪ জেলেকে গ্রেফতার করেছে নৌ-পুলিশ। এ সময় দুই হাজার মিটার জাল ও দু’টি মাছ ধরার ট্রলার জব্দ করা হয়। গ্রেফতারকৃত জেলেরা ভোলা ও মনপুরা এলাকার বাসিন্দা।
সোমবার আটক জেলেদের হাতিয়া থানায় সোপর্দ করা হয়।
হাতিয়া থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এএসআই) দেলোয়ার হোসেন বলেন, গ্রেফতার জেলেদের নৌ-পুলিশ থানায় সোপর্দ করেন।
এ ঘটনায় জেলেদের বিরুদ্ধে মৎস্য সংরক্ষণ আইনে মামলা দায়ের করা হয়েছে।