সোমবার, ২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ২:১৩

ছাদ থেকে পড়ে ব্যবসায়ীর মৃত্যু।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : কবুতরের খাবার দিতে গিয়ে ঢাকা রাজধানীর গেন্ডারিয়ার স্বামীবাগে তিনতলা ভবনের ছাদ থেকে নিচে পড়ে জিল্লুর রহমান জীবন (৪০) নামের সেনেটারি ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। শনিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে স্বামীবাগ নিজ বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
জীবনের ছোট ভাই ইয়াসিন রতন বলেন, আমার বড় ভাই জীবন নিজ বাড়িতে তিন তালার ছাদে কবুতর পালন করতেন। শনিবার সন্ধ্যার পর কবুতরের খাবার দেওয়ার জন্য তিনি ছাদে ওঠেন। ছাদে উঠার সময় অসাবধানতাবশত পা ফসকে উপর থেকে নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হয়। দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় সালাউদ্দিন হাসপাতাল নেওয়া হয়।
সেখানে তার অবস্থার অবনতি হলে পরে সেখান থেকে রাত পৌনে ৯ টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মৃতদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে‌।