শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১:০২

ট্রেনে কাটা পড়ে নগরকান্দায় প্রান গেলো এক নারীর।

ডেইলি ক্রাইম বার্তা : ট্রেনে কাটা পড়ে ফরিদপুরের নগরকান্দায় এক বাক প্রতিবন্ধী নারীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (০৫ সেপ্টেম্বর) উপজেলার ডাঙ্গী ইউনিয়নের নারুয়াহাটি গ্রামের এ ঘটনাটি ঘটে।
নিহত নারীর নাম রহিমা খাতুন (৩৮)। সে উপজেলার ডাঙ্গী ইউনিয়নের বাঁশাগাড়ী গ্রামের রফিক শেখের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, বাকপ্রতিবন্ধী রহিমা কানে কম শুনতেন। সকালে রেললাইন পার হওয়ার সময় ফরিদপুর থেকে ছেড়ে আসা ভাঙ্গাগামী একটি ট্রেনের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায়।
নিহতের ঘটনাটি নিশ্চিত করে ডাঙ্গী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী আবুল কালাম বলেন, রহিমা বাকপ্রতিবন্ধী হওয়ায় কানে কম শুনতেন। তাই রেল লাইনের পাশ দিয়ে হাটার সময় ট্রেন আসার শব্দ শুনতে না পেয়ে ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নগরকান্দা থানার ওসি জনাব, মিরাজ হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছেছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনে রেলওয়ে পুলিশকে অবগত করা হয়েছে।
“মিজানুর রহমান সংবাদদাতা নগরকান্দা (ফরিদপুর)”