শনিবার, ২৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১০:১০

দুই শিশুর মৃত্যু পানিতে ডুবে।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : নিখোঁজ থাকা দুই শিশুকে খুঁজছিল পরিবারের লোকজন। কোথাও না পেয়ে বাড়ির পেছনে পুকুর পাড়ে জুতা দেখে পানিতে তল্লাশি চালানো হয়। ওই পুকুরেই দুই শিশুর নিথর দেহ মেলে। বুধবার (৩০ আগস্ট) সন্ধ্যার পর ময়মনসিংহের গৌরীপুরে উপজেলার বোকাইনগর ইউনিয়নের মামুদনগর গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
পুকুরের পানিতে ডুবে মারা যায় মামুদনগর গ্রামের নূরুল ইসলামের মেয়ে শ্রাবণী আক্তার (১০) ও রিপনের মেয়ে মাইশা মণি (৭)। তারা একে অপরের চাচাতো বোন। শ্রাবণী শেখ খমির উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থ ও মাইশা একই বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্থানীয় সূত্র ও পরিবারের লোকজন জানায়, বুধবার বিকেল থেকেই মাইশা ও শ্রাবণীকে খুঁজে পাওয়া যাচ্ছিল না।
এ বিষয়ে গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব, মাহমুদুল হাসান বলেন, পানিতে পড়ে দুই বোনের মৃত্যুর বিষয়ে কেউ কোনো অভিযোগ করেননি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।