ডেইলি ক্রাইম বার্তা : একটি জনগুরুত্বপূর্ণ সড়ক নেত্রকোনার কেন্দুয়ায় দলপা ইউনিয়নের রামপুর বাজার-ময়মনসিংহ সড়কটি এবং এই সড়ক দিয়ে কেন্দুয়া,মদন ও গৌরীপুর উপজেলার একাংশের মানুষ চলাচল করে।
এই সড়কের কেন্দুয়া উপজেলার বৌখেরহাটি বাজারের পশ্চিম অংশ থেকে গৌরীপুর উপজেলার শাহগঞ্জ পর্যন্ত সড়কটি দীর্ঘদিন আগে নির্মিত হলেও প্রশস্তকরণ ও সংস্কারের অভাবে সড়কটি চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। আর দেড় কিলোমিটার রাস্তা মরণফাঁদে পরিণত হয়েছে।
নিত্যদিনই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। রাস্তার বেহাল দশার কারণে চলাচলকারী যানবাহনের চালক ও পথচারীরা প্রতিনিয়ত দুর্ঘটনার কবলে পড়ছেন। সড়কে যানবাহন বাড়লেও সেই তুলনায় সড়কটির প্রশস্থতা খুবই সরু হয়ে গেছে। এর ফলে ১৫ মিনিটের রাস্তা যেতে ঘণ্টারও বেশি সময় লেগে যায়। খানাখন্দে ভরা সড়কটিতে ঝুঁকি নিয়েই চলাচল করতে হচ্ছে ট্রাক,সিএনজিসহ বিভিন্ন ধরনের যানবাহন।
তবে কেন্দুয়া উপজেলা প্রকৌশলী মো. মোজাম্মেল হোসেন বলেন, ঐ রাস্তায় জনদুর্ভোগের বিষয়টি তুলে ধরে সংস্কারের জন্য কর্তৃপক্ষের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে। প্রস্তাব অনুমোদন হয়ে আসলে দ্রুত রাস্তাটি সংস্কার করা হবে।
“মেহেদী হাসান সংবাদদাতা নেত্রকোনা”