শনিবার, ২৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১১:০২

অস্থির পেঁয়াজের বাজার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : আরেক দফা অস্থির হয়ে উঠেছে পেঁয়াজের দাম, ভারতে পেঁয়াজ রফতানিতে ৪০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেয়ার পরে।
বাংলাদেশে প্রতি কেজির দাম এখন ৭০ টাকা ছুঁয়েছে। পাইকারিতে এক দিনের ব্যবধানে কেজিতে বেড়েছে ১২ টাকা পর্যন্ত। গত শনিবারও পাইকারিতে প্রতি কেজি পেঁয়াজ সর্বোচ্চ ৫৩ টাকা দরে বিক্রি হয়। কিন্তু ভারতের রফতানিতে শুল্ক আরোপের ঘোষণা আসার পরই অস্থির হতে থাকে নিত্যপ্রয়োজনীয় পণ্যটি। অথচ এখনো নতুন শুল্কের পেঁয়াজ দেশেই আসেনি। নির্দিষ্ট কোনো কারণ বলতে না পারলেও ভারত সীমান্তে দাম বেড়েছে বলে একটাই জবাব। গতকাল রোববার খাতুনগঞ্জের পাইকারি বাজারেই প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হয় ৬২-৬৫ টাকা দরে। ২ টাকা পরিবহন খরচ যোগ করে আরো ৩ টাকা নিজেদের লাভ ধরে ৭০ টাকা কেজি দরে তা ভোক্তাদের হাতে পৌঁছাচ্ছে।