বৃহস্পতিবার, ২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৩:১২

আবহাওয়া অফিসের বৃষ্টি নিয়ে বার্তা।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে দেশের ১১ জেলার উপর দিয়ে, জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে হতে পারে বজ্রসহ বৃষ্টি। এসব এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।
শনিবার সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর বলছে, শুক্রবারের তুলনায় আজ সারা দেশে বৃষ্টি আরও কিছুটা বাড়তে পারে। রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট ও ঢাকার বেশিরভাগ এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। ১৫ আগস্ট পর্যন্ত বৃষ্টি চলার সম্ভাবনা আছে। উত্তর ও মধ্যাঞ্চলের অনেক এলাকায় বৃষ্টি বাড়তে পারে।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে আরও বলা হয়েছে, চট্টগ্রাম ও উপকূলীয় জেলাগুলোয় সার্বিকভাবে বৃষ্টি কমলেও সেখানকার কোনো কোনো জায়গায় ভারি থেকে অতিভারি বৃষ্টি হতে পারে। বিশেষ করে চট্টগ্রামে ভারি বৃষ্টির কারণে কোথাও কোথাও পাহাড়ধসের আশঙ্কা আছে। তবে দেশের উপকূলীয় এলাকায় মৌসুমি বায়ু কিছুটা দুর্বল হয়েছে। তাই এসব এলাকার নদীবন্দরকে এক নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।