শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ১২:১৬

চোর চক্রের সদস্য গ্রেফতার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : আন্তঃজেলা গাড়ি চোর চক্রের ৬ সদস্যকে কুমিল্লার মনোহরগঞ্জে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতদের মনোহরগঞ্জ থানা পুলিশ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছেন।
গ্রেফতারকৃতরা হলেন, নোয়াখালীর সেনবাগ উপজেলার ছাতারপাইয়া গ্রামের আবদুল জলিলের ছেলে সুজন (২৩), জয়নগর গ্রামের মৃত বশির আহমদের ছেলে ইসমাইল হোসেন (৩৫), কাজুরিয়া গ্রামের শাহ আলমের ছেলে রিপন মিয়া ড্রাইভার (৩০), ইটবাড়িয়া গ্রামের গাজী আবদুর রবের ছেলে আবদুল কাইয়ুম (৩০), উত্তর শাহপুর গ্রামের মো. আবদুর রবের ছেলে জসিমউদ্দিন (৩৮) এবং লক্ষীপুরের রামগতি উপজেলার পূর্ব চরসিথা গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে সালাহ উদ্দিন (৩২)।
পুলিশ সূত্রে জানা গেছে, মনোহরগঞ্জ থানাধীন পুলিশের নাথেরপেটুয়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. জাফর ইকবাল এবং উপপরিদর্শক (এসআই) মো. আশিকুল ইসলামের নেতৃত্বে এক অভিযান চালিয়ে পার্শ্ববর্তী নোয়াখালী জেলার সেনবাগ এবং লক্ষ্মীপুর জেলার রামগতির বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
এই ব্যাপারে মনোহরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব, মো. শফিউল আলম আন্তঃজেলা চোর চক্রের ৬ সদস্যকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে।