বৃহস্পতিবার, ২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৩:১২

আশঙ্কা ভারি বৃষ্টির।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : আজ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দেশের বিভিন্ন জায়গায়। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতি ভারি বর্ষণও হতে পারে। এতে কমতে পারে তাপমাত্রা। 
আবহাওয়া অফিস জানিয়েছে, রবিবার রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে।
সারা দেশে দিনে তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতে অপরিবর্তিত থাকতে পারে।